Princes Diana StachuBreaking News Others 

৬০-তম জন্মদিনে কেনসিংটন প্যালেসের বাগানে বসছে ডায়ানার ভাস্কর্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৬০-তম জন্মদিনে লন্ডনে বসানো হচ্ছে ডায়ানার ভাস্কর্য। সূত্রের খবর, ব্রিটেনে রাজ পরিবারের প্রিন্সেস ডায়ানার এই ভাস্কর্য বসানো হচ্ছে লন্ডনের কেনসিংটন রাজপ্রাসাদের বাগানে। তাঁর দুই পুত্র ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ওই ভাস্কর্য বসানোর অনুমতি দিয়েছেন। উল্লেখ্য, ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রিন্সেস ডায়ানা প্যারিসে এক পথ দুর্ঘটনায় মারা যান। ওই সময় তাঁর দুই পুত্র উইলিয়াম ও হ্যারির বয়স ছিল– ১৫ ও ১২ বছর। সূত্রের আরও খবর, ডায়ানার মৃত্যুর ২০ বছর পর ২০১৭ সালে তার একটি ভাস্কর্য তৈরির উদ্যোগ নেওয়া শুরু হয়। ডায়ানার স্বীকৃতিতে তাঁর ওই স্থায়ী মূর্তি তৈরিতে সম্মতি দিয়েছেন উইলিয়াম ও হ্যারি। প্রসঙ্গত, আগামী ৩১ আগস্ট তাঁর মৃত্যুদিন। কেনসিংটন রাজপ্রাসাদ সূত্রের খবর, ডায়ানার প্রাক্তন বাসভবন কেনসিংটন প্যালেসের বাগানে ভাস্কর্যটি বসানো হবে।

Related posts

Leave a Comment