স্যানিটাইজার ব্যবহারের সুরক্ষাবিধি

Safety of use of sanitizer

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের ভয়ে বার বার হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার সহনীয় হয়ে উঠেছে। স্যানিটাইজারের অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। যার ফলে নখের রঙের পরিবর্তন হয়ে শ্রীহীন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ডায়াবিটিস, থাইরয়েডে আক্রান্ত ব্যক্তিরা এবং ৭০ বছররের ঊর্ধে যাদের বয়স, তাঁরা সমস্যায় ভুগছেন বেশি। অন্যদের তুলনায় এদের ত্বক বেশি শুষ্ক হওয়ার কারণে স্যানিটাইজারের অতিরিক্ত ব্যবহার ত্বকে মারাত্মক ক্ষতি ডেকে আনছে। স্যানিটাইজারের মূল উপাদান হল অ্যালকোহল। এটি ত্বক জীবাণু মুক্ত করার সময় শুষে নেয় ত্বকের স্বাভাবিক তেল। যার ফলে ত্বক শুষ্ক হয়ে যায়।

স্যানিটাইজার ব্যবহার যত বেশি হবে, ততই ক্ষতিকারক ব্যাক্টিরিয়ার সঙ্গে ভাল ব্যাকটেরিয়াও মরে যাবে। অন্যদিকে শক্র ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। যত বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়, ততই ত্বকে অ্যালকোহলের সহনশীলতা বাড়তে থাকে। ত্বককে ক্ষতি না করে স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। যেখানে সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ রয়েছে, সেখানে স্যানিটাইজার ব্যবহার করার প্রয়োজন নেই। কুড়ি সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুলে তা স্যানিটাইজারের মতোই কার্যকরী হয়। তাই সাবান ও জল ব্যবহার করার সুযোগ থাকলে স্যানিটাইজার ব্যবহারের দরকার নেই। বাড়িতে বা কাজের জায়গায় ব্যবহার না করে, শুধু রাস্তায় প্রয়োজনেই এটি ব্যবহার করা যেতে পারে।

কাছাকাছি কেউ হাঁচলে বা কাশলে হাত স্যানিটাইজার করেন অনেকে। দূষিত হাতেই শুধু সংক্রমণ ছড়ায় না, ড্রপলেট থেকেও ছড়াতে পারে। তাই মাস্ক পড়া অত্যন্ত জরুরি। স্যানিটাইজার ব্যবহারের ফলে শুস্কতার হাত থেকে বাঁচতে হাত নিয়মিত ময়শ্চারাইজ করা যেতে পারে। দিনে যত বার স্যানিটাইজার ব্যবহার করা হয় অন্তত তার অর্ধেক বার ময়শ্চারাইজার বা ক্রিম অবশ্যই লাগানো দরকার। অ্যালোভেরা জেল বা গ্লিসারিন যুক্ত স্যানিটাইজার শুস্কতার হাত থেকে বাঁচায় অনেকটাই। ঘুমোতে যাওয়ার আগে হ্যান্ড ক্রিম দিয়ে মাসাজ করলে শুস্কতা দূরীভূত হবে। স্যানিটাইজ করার সঙ্গে সঙ্গে, হাত কখনও ঠোঁটে লাগানো উচিত নয়। এক্ষেত্রে ঠোঁট শুকিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার কিন্তু হাতের ধুলোময়লা দূর করতে পারে না। চিটচিটে বা ধুলোময়লা লেগে থাকা হাতে স্যানিটাইজার লাগালে তা কম কার্যকর হয়। বরং পরিষ্কার হাতে তা ব্যবহার করা উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *