জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিতা হক প্রয়াত
প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মিতা হক (৫৯)। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই তাঁর অসামান্য জনপ্রিয়তা ছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন বলে খবর। সুস্থ হওয়ার পর আবারও অসুস্থ হয়ে পড়েন।
প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মিতা হক (৫৯)। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই তাঁর অসামান্য জনপ্রিয়তা ছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন বলে খবর। সুস্থ হওয়ার পর আবারও অসুস্থ হয়ে পড়েন।
প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শশীকলা। বয়স হয়েছিল ৮৮ বছর। মুম্বইয়ের কোলাবায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মায়ানমারে আচমকা সেনা অভ্যুত্থান ঘটে। বিক্ষোভ প্রশমিত করতে সেনার গুলি ও রবার বুলেটের মুখে রুখে দাঁড়িয়ে গর্জে উঠে গণতন্ত্রকামীরাও। দু-পক্ষের সংঘাতে একাধিক প্রাণ যায়। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৫০ জনে এসে দাঁড়িয়েছে।
প্রয়াত হলেন প্রবীণ চিত্র-নাট্যকার পরিচালক সাগর সরহাদি (৮৮)। মুম্বইয়ে নিজের বাড়িতে এই শিল্পীর প্রয়াণ ঘটে। তাঁর পরিচালিত ছবি ‘বাজার’ জনপ্রিয় হয়। ওই ছবিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, ফারুক শেখ ও স্মিতা পাটিল প্রমুখরা।
সাহিত্যিক রমানাথ রায় (৮১) প্রয়াত। ১৯৪০ সালে তাঁর জন্ম হয় মধ্য কলকাতায়। উল্লেখ করা যায়, পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের যশোহর জেলায়। বাংলায় শাস্ত্রবিরোধী আন্দোলনের অন্যতম স্রষ্টাও তিনি।
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী গম্ভীরাত্মানন্দ (৭৩) প্রয়াত। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি অমৃতলোকে যাত্রা করেন।
কাপুর পরিবারে ফের শোকের ছায়া ৷ প্রয়াত হলেন অভিনেতা- প্রযোজক রাজীব কাপুর(৫৮)।
প্রয়াত হলেন অমিতেন্দ্রনাথ ঠাকুর (৯৯)। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বিশ্বভারতীর বিশিষ্ট প্রাক্তনী অমিতেন্দ্রনাথ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পৌত্র।
প্রয়াত হলেন প্রাক্তন টেনিস তারকা আখতার আলি। প্রাক্তন ডেভিস কাপারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
প্রয়াত হলেন অনাথনাথ দাস। তাঁর প্রয়াণে বিশ্বভারতীর রবীন্দ্রচর্চার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি ঘটল। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিশ্বভারতী ও রবীন্দ্র-অনুরাগীরা।