প্রয়াত হলেন অভিনেতা- প্রযোজক রাজীব কাপুর

rajiv kapur and died

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কাপুর পরিবারে ফের শোকের ছায়া ৷ প্রয়াত হলেন অভিনেতা- প্রযোজক রাজীব কাপুর(৫৮)।(১৯৬২-২০২১)
হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর। ‘রাম তেরি গঙ্গা ময়লি’ খ্যাত এই অভিনেতা বলিউডের কিংবদন্তি ছবি নির্মাতা রাজ কাপুরের ছোট পুত্র ছিলেন। তাঁর দুই বড় দাদা ঋষি কাপুর ও রণধীর কাপুর।
জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঋষি কাপুরের মৃত্যুর পর হঠাৎ চলে গেলেন তাঁর ভাই রাজীব ৷

‘রাম তেরি গঙ্গা ময়লি’ ১৯৮৫ সালের এই ছবি রাজীবের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য বলা চলে ৷ রাজ কাপুরের নির্দেশিত এটিই ছিল শেষ ছবি ৷ রাজীবের বিপরীতে অভিনয় করেন মন্দাকিনি ৷ ওই বছর এই ছবি সবচেয়ে বড় সাফল্য পায়। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবি মুক্তি পায়। ‘রাম তেরি গঙ্গা ময়লি’ যে বছর মুক্তি পায় ওই বছরই আসে ‘জবরদস্ত’৷ নাসির হুসেন ছিলেন পরিচালনায় ৷ এরপর ‘আসমান’। ১৯৮৪ সালে টনি জুনেজার পরিচালনায় এই ছবিত ‘ডাবল রোল’ করেন রাজীব ৷ ‘হম তো চলে পরদেশ’ ও
‘জিম্মেদর’ ছবি দুটি রয়েছে। অভিনেতা হিসাবে এই ছবিতেই শেষবার পর্দায় দেখা যায় রাজীবকে ৷ ১৯৯৯ সালে ‘আ অব লট চলে’ প্রযোজনা করেন তিনি ৷ ছবিতে রাজেশ খান্না , অক্ষয় খান্না ও ঐশ্বর্য রাই বচ্চনও ছিলেন ৷ ছবিটি সাড়া ফেলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *