জোয়ানে রয়েছে নানা গুণ-জেনে নিন বিশদে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাইগ্রেন সমস্যা, হাঁটু ও কোমরের ব্যথা সহ জটিল কোনও অসুখে রোজ একটু জোয়ান খাওয়া উপকারী। জোয়ান একটি রান্নার মশলা। যা হজমে সাহায্য করে থাকে। কিছু রান্নার ক্ষেত্রে স্বাদও বাড়িয়ে তোলে। আমরা জানি না জোয়ানের রয়েছে আরও নানা গুণ। আয়ুবের্দ বিশেষজ্ঞরা বলছেন,জোয়ানে রয়েছে থিমল তেল। যে কোনওরকম ব্যথা কমানোর জন্য জোয়ান খুবই উপকারী। হাঁটু,কোমর ও গাঁটের ব্যথা সহ বিভিন্ন ব্যথার ক্ষেত্রে জোয়ানের তেল ব্যবহার করা হয় ।
পরিমাণ মতো জোয়ান খেলে বা বেটে কপালে লাগালে মাইগ্রেনের ব্যথা দূর হয়। আবার জোয়ান গুঁড়ো করে একটি কাপড়ে মুড়ে শুঁকলে অনেক সময় মাথা যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যায়। আয়ুবের্দ বিশেষজ্ঞ ও চিকিৎসকদের বক্তব্য, মুখের দুর্গন্ধ দূর করার জন্য জোয়ান দারুন উপকারী। পাশাপাশি জোয়ানে ফাইবার ভরপুর থাকায় ওজন কমাতেও সহায়তা করে।
আয়ুবের্দ মতে,এক গ্লাস জলে একটু আদা কুচিয়ে ও জোয়ান মিশিয়ে ফুটিয়ে নেওয়ার পর ওই জল রোজ সকালে খেলে ওজন কমে যাবে। তবে লেবুর রস মেশাতে হবে। ব্রণ হলে জোয়ান বেঁটে লাগাতে পারেন। অল্প সময় রেখে ধুয়ে ফেলতে হবে। ব্রণ সারানোর জন্য এটি উপকারী। জোয়ানের নানাবিধ গুণ রয়েছে। তাই সুস্থ থাকতে জোয়ান ঘরে রাখুন।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

