nirmala and died Breaking News Others 

সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে গভীর শোক

বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের জীবনাবসান হল। শেষ হল সঙ্গীতের একটি অধ্যায়। তাঁর কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল “এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না…..। ” তাঁর বহু গান আজও সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করে। একদিকে শিল্পীশিল্পী হিসাবে জনপ্রিয় ছিলেন। অন্যদিকে জনপ্রিয় ছিলেন হাসিখুশি স্বভাবের জন্য। শিল্পী হিসাবে গানকে অন্যমাত্রা এনে দিয়েছিলেন তিনি। তাঁকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করতে রবীন্দ্রসদন ও বাংলা সঙ্গীত একাডেমিতে বহু ভক্তের ভিড়।

Read More
david warner and memories Others World 

“টাইটানিক” খ্যাত অভিনেতা ওয়ার্নারের প্রয়াণ

“টাইটানিক” খ্যাত অভিনেতা ডেভিড ওয়ার্নার (৮০) প্রয়াত হলেন। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। স্পাইসার লাভজয়ের চরিত্রে টাইটানিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৪১ সালে তাঁর জন্ম। বোডিং স্কুলে পড়াশুনো করার পর লন্ডনের রয়্যাল একাডেমী অফ ড্রামাটিক আর্টসে ভর্তি হয়েছিলেন।

Read More
bhupendar died Breaking News Others 

প্রখ্যাত গায়ক ভূপিন্দর সিং প্রয়াত

আবারও সঙ্গীত জগতের নক্ষত্রপতন হল । লতা মঙ্গেশকার, কেকে-র মৃত্যুর পর সঙ্গীত জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত গায়ক ভূপিন্দর সিং(৮২)। গজল শিল্পী হিসেবে তাঁর ভূবন ভোলানো কণ্ঠস্বর ছিল। বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি । বলিউডের বহু জনপ্রিয় গান রয়েছে তাঁর।

Read More
sharmili ahmed died Breaking News Others 

প্রবীণ অভিনেত্রী শর্মিলী আহমেদের প্রয়াণ

বাংলাদেশের প্রবীণ অভিনেত্রী শর্মিলী আহমেদ প্রয়াত হলেন। মঞ্চ,টেলিভিশন নাটক ও চলচ্চিত্র জগতের গুণী শিল্পী ছিলেন তিনি। তাঁর আসল নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে তাঁর জন্ম। রাজশাহী পিএন গার্লস হাইস্কুল থেকে এসএসসি করেছিলেন ১৯৬৪ সালে। এরপর চলচ্চিত্রে তাঁর অভিনয় জীবনের শুরু হয়। রাজশাহী বেতারেও তিনি কাজ করেছেন।

Read More
shinzo abe died Breaking News Others World 

প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে প্রয়াত। জাপানের নারা শহরে এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন তিনি । বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হন বলে খবর। মঞ্চের মধ্যেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রয়াত হলেন আবে।

Read More