তারাপদ রায়ের প্রয়াণ দিবস

Tarapad Ray

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন কবি তারাপদ রায়। ২০০৭ সালের ২৫ অগাস্ট তিনি প্রয়াত হন। তিনি ছিলেন বাংলার প্রসিদ্ধ কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক। রম্য লেখক হিসেবে তিনি ছিলেন জনপ্রিয়। তাঁর কর্মজীবন শুরু হয় উত্তর ২৪ পরগনার হাবড়ায় শিক্ষকতা থেকে। এরপর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগদান করেন। ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তার পদ থেকে অবসরগ্রহণ করেন। তাঁর লেখা উল্লেখযোগ্য রচনাগুলি হল – “ক খ গ ঘ”, ”কাণ্ডজ্ঞান”, ”বিদ্যাবুদ্ধি”, ”জ্ঞানগম্যি”, ”স্ত্রী রত্ন” ও ”বানরেরা মানুষ হচ্ছে” ইত্যাদি। এচাড়াও তাঁর লেখা উল্লেখযোগ্য কবিতাগুলি হল- ”তোমার প্রতিমা”, ”নীল দিগন্তে এখন ম্যাজিক”, ”ভালোবাসার কবিতা”, ”জলের মত কবিতা” ও ” পাতা ও পাখিদের আলোচনা” ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *