মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস

Mahasweta Devi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবীর প্রয়াণ হয়েছিল। ২০১৬ সালের ২৮ জুলাই তাঁর প্রয়াণ হয়। ভারতের প্রখ্যাত সাহিত্যিক হিসাবে তাঁর সুনাম ছিল। প্রবাদপ্রতিম লেখিকা হিসাবে তাঁর জনপ্রিয়তাও কম ছিল না। “শবর-জননী” নামে খ্যাত ছিলেন তিনি। আদিবাসী জীবন ও জীবিকা নিয়ে গবেষণাও করেছেন। “অরণ্যের অধিকার” রচনার জন্য তিনি ১৯৭৯ সালে সাহিত্য একাডেমী পান। তাঁর শ্রেষ্ঠ উপন্যাস হল “হাজার চুরাশির মা”। ১০০টির বেশি উপন্যাসও রয়েছে। অজস্র সম্মানে ভূষিত হয়েছেন তিনি। “পদ্মশ্রী”,”পদ্মবিভূষণ”সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *