জলসঙ্কট মেটানোর জন্য নতুন নীতি কেন্দ্রের
জলের সঙ্কট মেটাতে নতুন নীতি কার্যকর করার পথে কেন্দ্র। সূত্রের খবর, ব্যবহার করা জল শোধন করেই আবার তা ব্যবহার করতে হবে। জলসঙ্কট সামলাতে এমনই নতুন ওয়াটার ম্যানেজমেন্ট নীতি কার্যকর করার পথে কেন্দ্রীয় সরকার।

রিপোর্টে জানা গিয়েছে, পৃথিবীর মোট জল-ভাণ্ডারের মধ্যে ভূ-গর্ভস্থ জল ১.০৫ শতাংশ। উন্নয়নশীল দেশগুলিতে এখনও অত্যন্ত অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভূ-গর্ভস্থ জলের ব্যবহার হয়ে চলেছে। পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্য রাজ্যগুলি ক্ষেত্রেও একই অবস্থা। পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৯৭০ সালের পর থেকে পশ্চিমবঙ্গে ভূ-গর্ভস্থ জলের ব্যাপক ব্যবহার শুরু হয়।