আজকের আবহাওয়া
বৃষ্টির প্রভাব থাকবে বলে জানানো হয়েছে। আজ উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা,এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
বৃষ্টির প্রভাব থাকবে বলে জানানো হয়েছে। আজ উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা,এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির আশঙ্কা থাকছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়। শীতের প্রভাব অনেকটাই কম। আরও কমবে শীত।
বঙ্গের তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, রাতের দিকে তাপমাত্রা কমতে থাকবে। ২ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা। এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কুয়াশাচ্ছন্ন সকাল দেখা গিয়েছে।
বৃষ্টি শীত কমার বার্তা নিয়ে এসেছে। এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সকালে কুয়াশায় ঢাকা থাকবে আকাশ। সন্ধ্যার পর কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা।
আবার জোড়া ঘূর্ণাবর্ত। সঙ্গী পশ্চিমী ঝঞ্ঝা । ৬ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৬ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানুয়ারির শেষেই ফের বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।শীতের লম্বা ইনিংস থাকবে বলে জানানো হয়।
হালকা বৃষ্টির পূর্বাভাস। এক ধাক্কায় গতকাল ৫ ডিগ্রি পারদ নামল। দক্ষিণের জেলাগুলিতে কুয়াশা সহ মেঘলা ছিল। বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতও হয়। সকালে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে।
বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়ার বদলেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। মাঘ মাসে বৃষ্টির পূর্বাভাস। গতকাল একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালে কুয়াশা। পাশাপাশি রোদের ঝলকানিও থাকবে।
বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঠান্ডার তীব্রতা কমবে বলেও জানানো হয়েছে। সাধারণত মেঘলা আকাশ থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ডিগ্রি সেলসিয়াস।
রাজ্য জুড়ে শীতের প্রভাব চলেছে। কুয়াশার দাপট অব্যাহত। দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামী বুধ ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এই মুহূর্তে আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। জেলায় আরও পারদ নেমেছে।