Tarpan according to social distanceBreaking News Others 

এ-বার গঙ্গার ঘাটে মহালয়ার তর্পণে থাকছে বিধি-নিষেধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৭ সেপ্টেম্বর ভোর থেকেই শুরু হচ্ছে মহালয়ার তর্পণ । সামাজিক দুরত্ব মেনেই যেন তর্পণে যোগ দেন সাধারণ মানুষ, তার জন্য গঙ্গার ঘাটে গণ্ডি কেটে দেওয়া হবে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, এ-বিষয়ে ভোরবেলা থেকেই মাইকে ঘোষণা করা হবে । পাশাপাশি অনুরোধ করা হবে, নিয়মশৃঙ্খলা এবং স্বাস্থ্য-বিধি মেনে চলার বিষয়ে । তর্পণ-এর সময় মানুষ যাতে ঠিক মতো নিয়ম মানতে পারে তার জন্য পুলিশ মোতায়েন থাকবে গঙ্গার ঘাটে ।
এক্ষেত্রে আরও জানা গিয়েছে , প্রতিটি ঘাটে একটি করে শিবির করাও হবে । তর্পণ করতে আসা মানুষদের হাতে বিনামূল্যে স্যানিটাইজারও দেওয়া হবে ।
পাশাপাশি মানুষ যাতে দুরত্ব বজায় রেখে তর্পণ করতে আসে সে ব্যাপারে অনেক পরিকল্পনা নেওয়া হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। আরও জানা যায়, এ ব্যাপারে পুরসভার সঙ্গে লালবাজারের কর্তাব্যক্তিদের কথা হয়েছে । পুরসভা সূত্রের খবর, অন্য বছরের তুলনায় এবছরের পরিস্থিতি অনেক আলাদা তার কারণে কিছু নিয়মের কথা ভাবা হয়েছে ।
উল্লেখ্য, তর্পণ-এর জন্য কলকাতার বেশ কিছু ঘাটে বহু মানুষের ভিড় জমে । এক্ষেত্রে প্রশাসন চাইছেন না তর্পণ-এ বিধি-নিষেধ ভাঙা হোক । তারজন্য যেসব ঘাটে অসংখ্য মানুষের ভিড় জমে সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে । কলকাতার বিশেষ ঘাটগুলির মধ্যে রয়েছে- নিমতলা ঘাট, রতনবাবুর ঘাট, বাবুঘাট, দক্ষিণেশ্বর গঙ্গা ঘাট প্রভৃতি । অন্য বারের তুলনায় এইসব ঘাটগুলিতে আরও বেশি করে পুলিশ ব্যবস্থা রাখা হবে এমনটাই জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে ।
কলকাতা পুরসভা আরও জানিয়েছে, কমপক্ষে ছয়-ফুট দূরত্ত্ব বজায় রেখে যেন মানুষ তর্পণে বসেন । পুলিশ সকাল থেকেই মাইকে ঘোষণা করতে থাকবে । প্রত্যেক পুরোহিত বা তর্পনকারীর মুখে যেন মাস্ক থাকে । জলের দুর্ঘটনা রুখতে থাকবে মোকাবিলা বাহিনী ও ডুবুরিরা ।

Related posts

Leave a Comment