তেলুগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তেলুগুর স্বীকৃতি। সূত্রের খবর, দীর্ঘদিনের দাবি মেনে তেলুগু ভাষাকে অন্যতম সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখ করা যায়, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। সরকারিভাবে এ বিষয়ে জানা গিয়েছে, বিশেষত খড়গপুর এলাকার তেলুগু ভাষী বাসিন্দা ও সেখানকার বিধায়কের দাবি ছিল, ওই ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে হবে। প্রসঙ্গত, ইতিপূর্বে নেপালি, উর্দু, হিন্দি, সাঁওতালি, ওড়িয়া ও কুর্মালি প্রভৃতি ভাষাকে স্বীকৃতি দিয়েছে বঙ্গ। এবার ভাষাগত সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি পেয়েছে তেলুগুও।

