স্যাটে ডিএ মামলা ২৫ মার্চ পর্যন্ত পিছিয়ে গেল

SAT

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ স্যাটে ডিএ মামলা পিছিয়ে গেল। সূত্রের খবর, রাজ্য প্রশাসনিক কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি রাজ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ২৫ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, এই মামলাটির স্যাটে শুনানির জন্য ওঠার পর বেঞ্চ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৫ মার্চ। উল্লেখ্য, গত নভেম্বরে স্যাট যখন ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মিটিয়ে দাওয়ার নির্দেশ দিয়েছিল ওই সময় মুখ্য সচিব ছিলেন রাজীব সিনহা। এক্ষেত্রে আদালত অবমাননার মামলায় এই নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *