অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানের টুপির মূল্য

Don Bradman

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্রেট ব্যাটসম্যান ডনের টুপি ২ কোটি ৫১ লক্ষ ৪ হাজার ৪৯৫ টাকায় নিলাম হল। জানা গিয়েছে, ভারতীয় মূল্যে এই দর উঠেছে। সূত্রের খবর, ১৯২৮ সালে তাঁর প্রথম সিরিজে এই টুপি পরে খেলেছিলেন অস্ট্রেলিয়ার ব্র্যাডম্যান। জানা যায়, রোড মাইক্রোফোনের প্রতিষ্ঠাতা পিটার ফ্রিডম্যান ৪ লক্ষ ৫০ হাজার অস্ট্রিলিয়ান ডলারে কিনেছেন এই টুপি।

উল্লেখ্য, ক্রিকেটের কোনও স্মারকের নিলামের তালিকায় ব্র্যাডম্যানের টুপি স্থান পেয়েছে দু’নম্বরে। প্রসঙ্গত, এ বছরে শেন ওয়ার্নের টেস্ট ক্যাপের নিলামের দর উঠেছিল ১০ লক্ষ ৭ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার। যা ভারতীয় মূল্যে ৫ কোটি ৬১ লক্ষ টাকা। ক্রিকেট স্মারকের নিলামে সর্বকালের তালিকায় সেটাই সবচেয়ে বেশি মূল্যবান। ফ্রিডম্যান জানিয়েছেন, গোটা অস্ট্রেলিয়া জুড়ে ওই টুপির একটি ট্যুর করাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *