বাংলাদেশে মন্দির সংস্কারে ভারতের অনুদান

Natarer Kali Mondir

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ৩০০ বছরের পুরনো কালী মন্দিরের সংস্কারে প্রতিবেশী বাংলাদেশকে আর্থিক অনুদান দিচ্ছে ভারত। সূত্রের খবর, আঠারো শতকে বাংলাদেশের নাটোরে শ্রী জয় কালী মাতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দিঘাপতিয়া রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও রানি ভবানীর দেওয়ান শ্রী দয়ারাম রায়। ওই মন্দিরের নতুন করে সংস্কারে বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা দিচ্ছে ভারত।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান

জানা গিয়েছে, শিব মন্দির সহ এই জয় কালী মন্দিরের সংস্কারে মোট ব্যয় হবে প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা। হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভলপমেন্ট প্রজেক্ট স্কিমের অধীনে মন্দির সংস্কারে সিংহভাগ খরচ বহন করবে ভারত সরকার। আরও জানা যায়, বাংলাদেশের রামকৃষ্ণ মন্দির ও শ্রীআনন্দময়ী কালীমাতা মন্দিরের সংস্কারেও ভারত আর্থিক সহায়তা করবে।

ওই মন্দির সংস্কার কাজের শুভ সূচনা হল। ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী জুনিয়াদ আহমেদ পালক, ভারতীয় হাই কমিশনার ঋভা গঙ্গোপাধ্যায় দাস সহ ওই দেশের সাংসদ শফিকুল ইসলাম এবং নাটোরের মেয়র উমা চৌধুরি জলি। ভারতের পক্ষ থেকে হাই কমিশনার ঋভা গঙ্গোপাধ্যায় দাস এই উপলক্ষ্যে বাংলাদেশের প্রাচীন মন্দির সংস্কারের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি আগামী দিনেও এই ঐতিহ্য রক্ষায় দুই দেশ এগিয়ে যাবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের মন্ত্রী জুনিয়াদ আহমেদ পালকের মন্তব্য, “নাটোরকে আমরা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব। আমি আশাবাদী আগামী দিনেও প্রতিবেশী দেশ এভাবেই আমাদের পাশে থাকবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *