১৩৩তম টিজিসি কোর্সে ৪০ জনকে নিচ্ছে ভারতীয় সেনা

Indian Army

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৩৩তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ৪০ জন অবিবাহিত তরুণকে নিচ্ছে ভারতীয় সেনা। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কোর্স শুরু হবে ২০২১ -এর জুলাই মাসে।

নেওয়া হবে এইসব ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে: সিভিল/ বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি (শূন্যপদ ১১টি), মেকানিক্যাল (শূন্যপদ ৩টি), ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স (শূন্যপদ ৪টি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার টেকনোলজি/ এম এসসি কম্পিউটার সায়েন্স (শূন্যপদ ৯টি), ইনফর্মেশন টেকনোলজি (শূন্যপদ ৩টি), ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন (শূন্যপদ ২টি), টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (শূন্যপদ ১টি), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (শূন্যপদ ১টি), স্যাটেলাইট কমিউনিকেশন (শূন্যপদ ১টি), এরোনটিক্যাল/ এরোস্পেস/ এভিয়নিক্স (শূন্যপদ ৩টি), অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (শূন্যপদ ১টি), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (শূন্যপদ ১টি)।

প্রয়োজনীয় বি ই/ বি টেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশ প্রার্থীরা টিজিসি-১৩৩ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ারের ছাত্ররাও আবেদনের যোগ্য। তবে তাঁদের ১-৭-২০২১ তারিখের আগে কোর্স পাশের যাবতীয় প্রমাণপত্র দাখিল করতে হবে। ১-৭-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-৭-১৯৯৪ থেকে ১-৭-২০০১ তারিখের মধ্যে।

প্রথমে কোর্স শুরুর দিন থেকে কিংবা দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে রিপোর্ট করার দিন থেকে (যেটা পরে হবে), ট্রেনিং চলাকালীন লেফটেন্যান্ট পদের মাইনে এবং সঙ্গে অন্যান্য ভাতা পাবেন। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে লেফটেন্যান্ট পদে, পার্মানেন্ট কমিশনে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা কোর্স শুরুর দিন থেকে ১ বছরের অ্যান্টে ডেট সিনিয়রিটি পাবেন।

ট্রেনিংয়ের মেয়াদ ৪৯ সপ্তাহ। ট্রেনিং চলাকালীন বা ট্রেনিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না এবং পিতামাতা/ অভিভাবকের কাছে থাকা যাবে না। ট্রেনিংয়ের পুরো খরচ বহন করবে ভারত সরকার। উপযুক্ত মেডিক্যাল গ্রাউন্ড ছাড়া অন্য কোনও কারণে ট্রেনিং ছাড়া যাবে না। ছাড়লে ট্রনিংয়ের খরচ ফেরত দিতে হবে।

লেফটেন্যান্ট পদের মাইনে ৫৬,০০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ার পদ পর্যন্ত মিলিটারি সার্ভিস পে ১৫,০০০ টাকা। ভিসিওএএস/ আর্মি ক্যাডার/ লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে। তখন নির্দিষ্ট মাইনে ২,৫০,০০০ টাকা।

দরখাস্ত অনলাইনে রেজিস্ট্রশন করবেন ২৬ মার্চ, বিকেল ৩টার মধ্যে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: || রেজিস্ট্রশন || লগইন ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *