পূর্বস্থলীর নলেন গুড়ের বাজার জমজমাট

nolen gur

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শীত পড়তেই বাজারে মিলছে নলেন গুড়। পূর্বস্থলী ২ নম্বর ব্লকে স্থানীয় সূত্রের খবর, পাটুলি স্টেশন বাজারের পাশে রয়েছে পাইকারি নলেন গুড়ের বাজার। জানা গিয়েছে, হাওড়া, কলকাতা, আসানসোল ও দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় এই বাজার থেকেই নলেন গুড় পাঠানো হয়। এই বাজারে সন্ধ্যা হলে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও জমে।

স্থানীয় সূত্রের আরও খবর, ৩০ বছর আগে পাটুলি রেলস্টেশনের পাশে আড়তে নলেন গুড়ের বাজার শুরু হয়। স্টেশনের পাশে বাজার হওয়ায় বিক্রেতাদের সুবিধাও হয়েছে। আড়তদারদের পক্ষ থেকে জানা গিয়েছে, এখানে লক্ষ লক্ষ টাকার নলেন গুড় বিক্রি হয় শীতের সময়। আড়তে বিভিন্ন ধরণের নলেন গুড়ের আইটেম রয়েছে। যেমন- ঝোলাগুড়, দানাগুড়, থালাগুড় ও বাটিগুড়। এবার গুড়ের উৎপাদন অন্যান্য বছরের তুলনায় বেশি। তা নদীয়া জেলা থেকে বেশিরভাগ আসে। পাটুলির এক আড়তদার সূত্রে জানা যায়, ভোরের দিকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আনেন শিউলিরা। তারপর উনুনে রস জ্বাল দিয়ে তা থেকে গুড় বানিয়ে বাজারে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রায় ১৫ টির মতো আড়ত রয়েছে এই পাইকারি বাজারে। এই বাজারে কেনা-বেচা হয় রাত ১০ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *