নয়া গ্রহাণু পৃথিবীর গাঁ ঘেষে যাবে, বিপদের আশঙ্কা নেই জানাল নাসা

new asteroid

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পৃথিবীর দিকে গ্রহাণু ধেয়ে আসার সংবাদ। সূত্রের খবর,ন্যাশনাল এরোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওরফে নাসা-র নর্থ-আর্থ অবজেক্ট সেন্টার টেলিস্কোপ-এর মাধ্যমে যে তথ্য সামনে এসেছে তা পেশ করা হয়েছে। জানা গিয়েছে, বোয়িং ৭৪৭ জেট বিমানের চেয়েও বড় এক গ্রহাণু পৃথিবীর কক্ষপথ ঘেঁষে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আগামী ৭ অক্টোবরে । সূত্রের আরও খবর, গ্রহাণুটার নাম রাখা হয়েছে ’2020 RK2’। নাসা তার জায়গা বরাদ্দ করল অ্যাপলো অ্যাস্টেরয়েড গোষ্ঠীতে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, গ্রহাণু ২০২০ আরকে২ সেকেন্ডে ৬.৬৮ কিলোমিটার বেগে এগিয়ে আসতে চলেছে পৃথিবীর কক্ষপথের দিকে।তবে উদ্বেগের কিছু নেই। আমাদের কাছে বিষয়টি চিন্তার মনে হলেও গতিবেগে গ্রহাণুর নিরিখে তা খুবই কম। শ্লথ গতির এই গ্রহাণু, নিয়ে পৃথিবীর বিপদের কোনও আশঙ্কা নেই। বিভিন্ন পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্তে এসে পৌছেছে নাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *