বিজেপির মানব বন্ধন বিভিন্ন কলকারখানা খোলার দাবিতে

Human Chain

আমার বাংলা অনলাইন নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ টাটা শিল্প সহ একাধিক কলকারখানা পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে মানব বন্ধন করলেন ভারতীয় জনতা পাটির মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল। মঙ্গলবার বিজেপি-র সদর দফতরে কর্মীরা মানব বন্ধন করেছেন।

এদিন বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে শিল্পের উন্নয়নে ৮০ হাজার কোটি টাকা দেওয়া হলেও শিল্পের কোনও উন্নয়ন হয়নি। বরং বিজনেস সামিটে সেই টাকা খরচ করা হয়েছে। পাশাপাশি কারখানা বন্ধ হওয়ার ফলে শ্রমিকরা ভিন রাজ্যে যেতে বাধ্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *