এবারের দুর্গাপুজোয় পদ্মের দাম বাড়ার সম্ভাবনা

lotus

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দুর্গাপুজোয় পদ্মফুলের ব্যবহার অপরিহার্য। সন্ধিপুজোয় পদ্মফুলের বিশেষ প্রয়োজন। তবে এবছর ফুলচাষিরা পদ্ম ঘাটতির আশঙ্খা করছেন। স্থানীয় সূত্রে খবর, করোনা আবহে এবং লক ডাউনে পরিচর্যার অভাবে প্রতি বছরের তুলনায় পদ্মের চাষ পরিমানে অনেক কম। ফুল চাষীদের বক্তব্য, ফলন কম হওয়ায় অন্যান্য বছরের তুলনায় পদ্মের দাম এবছর তুলনামূলক বাড়বে। তবে তা এখনও সঠিক বলা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এ রাজ্যের বীরভূম, বর্ধমান, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের বড় বড় জলাশয়গুলিতে পদ্মের চাষ হয়। এক্ষেত্রে চাষীদের বক্তব্য, বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত মূলত পদ্মের চাষ ভালো হয়। লকডাউন পর্বে বাজার পুরো বন্ধ থাকায় পদ্ম বিক্রিও নেই সেরকম। তাই লোক রেখে পরিচর্যা করাও সম্ভব হয়ে ওঠেনি।
সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার জেরে এবার পদ্মের চাষ কম হয়। দুর্গাপূজার সময় পদ্মের দাম বেড়ে যাওয়ার আশঙ্খা থেকেই যাচ্ছে। এক্ষেত্রে এখন থেকেই ফুলচাষীরা হিমঘরে পদ্ম মজুত করতে শুরু করেছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *