৫ ড্রাইভার নিচ্ছে ভারত সরকারের ডাক বিভাগ

india-post

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ কার ড্রাইভার পদে ৫ জনকে নিচ্ছে ভারত সরকারের ডাক বিভাগে। নিয়োগ হবে হায়দরাবাদের কোটিতে মেল মোটর সার্ভিসে, জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রেড-সি, নন-গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল পদে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): শূন্যপদ ৫টি (অসং ২, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ২)। সরাসরি নিয়াগের ক্ষেত্রে প্রথমে ২ বছরের প্রবেশন। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। হাল্কা ও ভারি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা চাই। ছোটখাটো সারাই করার মতো মোটর মেকানিজম জানতে হবে। হাল্কা ও ভারি গাড়ি চালানোয় অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হোমগার্ড বা সিভিল ভলান্টিয়ার হিসেবে অন্তত ৩ বছর চাকরি করে থাকা বাঞ্ছনীয়।

প্রার্থিবাছাই হবে ট্রেড টেস্ট/ ড্রাইভিং টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্ট হবে তিন ধাপে। প্রথম ধাপের পরীক্ষায় ৩টি পেপার থাকবে। ৪০নম্বরের ১ম পেপার – কম্পেটিটিভ, মাল্টিপল চয়েজ প্রশ্ন হবে ইংরেজি, হিন্দি (যেখানে হিন্দি স্থানীয় ভাষা নয় সেখানে) স্থানীয় ভাষায়। উত্তরের জন্য সময় পাবেন ৩০ মিনিট। ২০নম্বরের ২য় পেপার – কম্পেটিটিভ, মাল্টিপল চয়েজ প্রশ্ন হবে ইংরেজি, হিন্দি (যেখানে হিন্দি স্থানীয় ভাষা নয় সেখানে) স্থানীয় ভাষায়। উত্তরের জন্য সময় পাবেন ১৫মিনিট। ২০নম্বরের ৩য় পেপার – কম্পেটিটিভ, মাল্টিপল চয়েজ প্রশ্ন হবে ইংরেজি, হিন্দি (যেখানে হিন্দি স্থানীয় ভাষা নয় সেখানে) স্থানীয় ভাষায়। উত্তরের জন্য সময় পাবেন ১৫মিনিট। সব পেপারেই সফল হতে তফশিলিদের ৩৩, ওবিসিদের ৩৭ এবং অন্যান্যদের ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৪টি পেপার। ৪টিই কম্পেটিটিভ এবং প্র্যাক্টিক্যাল। ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পেপারে নম্বর যথাক্রমে ১০, ১০, ৪০ ও ২০। সময় পাবেন যথাক্রমে ২০ মিনিট, ২০ মিনিট, ৫-১০ মিনিট ও ৫-১০ মিনিট।সব পেপারেই সফল হতে তফশিলিদের ৩৩, ওবিসিদের ৩৭ এবং অন্যান্যদের ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

তৃতীয় ধাপের পরীক্ষায় ২টি পেপার। ২টি পেপারই কম্পেটিটিভ এবং প্র্যাক্টিক্যাল। ১ম ও ২য় পেপারে নম্বর যথাক্রমে ৪০ ও ২০। প্রতি পেপারে সময় পাবেন ২ কিলোমিটার ড্রাইভ করতে ৫ – ৮ মিনিট। সব পেপারেই সফল হতে তফশিলিদের ৩৩, ওবিসিদের ৩৭ এবং অন্যান্যদের ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষায় কি কি বিষয়ে প্রশ্ন থাকবে বা পরীক্ষা নেওয়া হবে তার বিস্তারিত তথ্য পাবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রথম ধাপে সব পেপারে সফল হলে দ্বিতীয় ধাপের পরীক্ষা, দ্বিতীয় ধাপে সব পেপারে সফল হলে তৃতীয় ধাপের পরীক্ষা দিতে পারবেন এবং তৃতীয় ধাপের সব পেপারেও সফল হতে হবে। তৃতীয় ধাপে সফলদের নিয়ে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে। প্রত্যেক ক্যাটেগরি থেকে শূন্যপদের সমান সংখ্যক প্রার্থীর নাম মেধাতালিকায় থাকবে। মেধাতালিকাভুক্ত সফল প্রার্থীদের পরীক্ষার দিনক্ষণ ও কেন্দ্রের ঠিকানা জানানো হবে।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। পূরণ করা দরখাস্তে প্রার্থীর সই থাকতে হবে। দরখাস্তের সঙ্গে দিতে হবে যাবতীয় প্রয়োজনীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স। এসব-সহ দরখাস্ত খামে ভরে খামের ওপর যে পদের জন্য আবেদন করছেন তার নাম লিখবেন। পাঠাবেন এই ঠিকানায়: “The Manager, Mail Motor Service,Koti, Hyderabad- 500 095” পৌঁছনো চাই ১৯ অগস্ট, বিকেল সাড়ে ৫টার মধ্যে।

বিজ্ঞপ্তি ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *