এমটি (এন টি) এস পরীক্ষার মাধ্যমে কর্মী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন

SSC

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এক্সামিনেশন – ২০২০” -র মাধ্যমে বেশ কিছু কর্মী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা হবে দুই ধাপে। নিচের মত যোগ্যতার ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। শূন্যপদের বিবরণ পাওয়া যাবে নিচে বলা ওয়েবসাইটে। তপশিলি, ওবিসি, আর্থিকভাবে দুর্বল, প্রাক্তন সমর কর্মী এবং (দৃষ্টি, শ্রবণ, অস্থি ও অন্যান্য) প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ থাকবে সরকারি নির্দেশ অনুযায়ী। শূন্যপদের বিবরণ পাবেন ওয়েবসাইটে।

স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। পাশ করে থাকত হবে ১-১-২০২১ তরিখের মধ্যে।

বিভিন্ন বিভাগ অনুযায়ী ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর (জন্ম ২-১-১৯৯৬ থেকে ১-১-২০০৩ তারিখ) -এর মধ্যে বা ১৮ থেকে ২৭ বছর (জন্ম ২-১-১৯৯৪ থেকে ১-১-২০০৩ তারিখ) -এর মধ্যে। সংরক্ষিত ও অন্যান্য শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। কেবল মাধ্যমিক/ সমতুল পরীক্ষার সার্টিফিকেটে উল্লিখিত জন্ম-তারিখ গ্রাহ্য হবে।

প্রার্থিবাছাইয়ের পরীক্ষা হবে২ ধাপে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। ডেস্ক্রিপটিভ পেপারে, দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ২১ নভেম্বর, ২০২১।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইনে ফি দেবেন ৩০ মার্চের মধ্যে। অফলাইনে চালানের মাধ্যমেও ব্যাঙ্কে ফি জমা দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত। চালান জেনারেট হবে ২৫ মার্চ পর্যন্ত।

পরীক্ষার জন্য দরখাস্ত করবেন অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২১ মার্চ এর মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *