Tripura PSCOthers 

২২ সাব-ইনস্পেক্টর নিচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুলিশের সাব ইনস্পেক্টর পদে ২২ জন তরুণকে নিচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে ত্রিপুরা সরকারের হোম ডিপার্টমেন্টের অধীনে, গ্রুপ-সি নন গেজেটেড পদে।

সাব ইনস্পেক্টর (পুরুষ) (আন আর্মড শাখা): শূন্যপদ ২২টি (অসং ১১, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৭)। যে কোনও শাখার গ্র্যাজুয়েট তরুণরা ১-১২০২০ তারিখের হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন।

উচ্চতা অন্তত ১৬৮ সেমি, বুকের ছাতির মাপ না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৯ ও ৮৪ সেমি হতে হবে। তফশিলি উপজাতি প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন। কম উচ্চতার প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬ ও ৮১ সেমি। বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) অনুযায়ী ওজন ১৮.৫ থেকে ২৯.৫ -এর নির্ধারণ করা হবে।

প্রার্থিবাছাই হবে প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং শেষে ২০ নম্বরের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। শারীরিক সক্ষমতার পরীক্ষা নেবে ত্রিপুরা পুলিশ।

‘One star standard’ -এর শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ১৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৩.৮ মিটার লং জাম্প, ৭.২৬ কেজি ওজনের লোহার বল ৫.৬ মিটার দূরত্বে ছোঁড়া, ১.২ মিটার হাই জাম্প এবং ২ মিনিট ৫০ সেকেন্ড ৮০০ মিটার দৌড়।

যাঁরা ‘One star standard’ অর্জন ও যার ফলে শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হবে তাঁদের এরপর হবে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বরের পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষায় থাকবে ২টি পেপার। ১০০ নম্বরের প্রথম পেপারে থাকবে কম্প্রিহেনশন (২০ নম্বর), ইংলিশ গ্রামার (২০ নম্বর), কম্পিউটার (বেসিক নলেজ) (২০ নম্বর), ম্যাথমেটিক্স (বেসিক) (২০ নম্বর) এবং সায়েন্স (বেসিক) (২০ নম্বর) বিষয়ে প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৩ ঘণ্টা। ১০০ নম্বরের দ্বিতীয় পেপারে থাকবে জেনারেল নলেজ এবং সারা দেশের বর্তমাান দিনকাল (কারেন্ট অ্যাফেয়ার) বিষয়ে প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৩ ঘণ্টা।

এরপর পার্সোনালিটি টেস্ট। ১টি, ২টি বা ৩টি বা তার বেশি শূন্যপদের ক্ষেত্রে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে যথাক্রমে ৫ জন, ৮ জন ও ৩ গুণ প্রার্থীকে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষার মোট নম্বর এবং পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে।

রিক্রুটমেন্ট ফি বাবদ গ্রুপ-সি জেনারেল ক্যান্ডিডেটদের দিতে হবে ১৫০ টাকা। তফশিলি/ বিপিএল কার্ড হোল্ডার/ শারীরিক প্রতিবন্ধীরা এই ফি বাবদ দেবেন ১০০ টাকা।

দরখাস্ত করবেন অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে, ৫ অক্টোবর, বিকেল সাড়ে ৫টার মধ্যে। কোনও হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। একাধিক দরখাস্ত করবেন না। দরখাস্ত করার আগে কমিশনের ওয়েবসাইটে (www.tpsc.gov.in) One Time Profile Registration (OTPR) করতে হবে নিজের সব তথ্য দিয়ে। রেজিস্ট্রেশন হলে পাবেন ইউজার আইডি। এটি পরে এসএমএস ও ই-মেলেও পাঠানো হবে। ওটিপিআর ইউজার আইডি ব্যবহার করে এরপর আবেদন করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন http://www.tpsc.gov.in বা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লির করুন: এখানে

Related posts

Leave a Comment