অথৈ জলে চৈত্র সেল

footbath of kolkata

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শহরের ফাঁকা ফুটপাত। চৈত্র সেলের গমগম পরিস্থিতিও নেই। চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ পর্যন্ত কেনাকাটার উৎসবে ভিড় বাড়ান ক্রেতারা। এবার বিপর্যস্ত পরিস্থিতিতে ব্যবসায়ীদের মুখের হাসিও উবে গিয়েছে। দীর্ঘ লকডাউন পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিয়েছে।

সূত্রের খবর, শহর কলকাতার ছোটবড় প্রায় সব দোকানেই এইসময় কেনাকাটার উপরে বিশেষ ছাড় থাকে। কলকাতা শহর ও শহরতলী এলাকা ছাড়াও গ্রামাঞ্চলেও চৈত্র সেলের রকমারি আয়োজন সহ মেলাও বসে। রাস্তার দুধারেও পলিথিন বিছিয়ে নানা জিনিসপত্র নিয়ে স্থানীয় ব্যবসায়ীরাও বসে পড়েন। সেই রোজগারেও ভাঁটা পড়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ার পরিস্থিতি। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, গড়িয়া, কালীঘাট সহ কলকাতার শহরের সমস্ত ফুটপাত ফাঁকা। চৈত্র মাসের সময় এই ব্যবসায় বেচাকেনা বন্ধ। সেলের বাজারে মজুত করা জিনিসপত্র বিক্রি করতে না পেরে হতাশ ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *