বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের জালে দুই প্রতারক

Salt lake Cyber Crime Dept.

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের জালে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত দুই বিদেশি নাগরিক। এদের ব্যাঙ্গালোর থেকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার সাহায্যে তারা প্রতারণা করত বলে জানা গিয়েছে। ধৃত দুই জনের নাম ডোনাস আর্নল্ড প্যাট্রিক ও বেক আসরও। পুলিশ জানিয়েছে, চলতি বছরের শুরুতেই বাগুইআটির বাসিন্দা কুশল দাস মহাপাত্র তাঁর সাথে সোশ্যাল মিডিয়া সাইটে এক ব্যক্তির পরিচয় হয়। সেখানে তাকে ব্যবসায়িক প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তাঁর থেকে মোট ৮২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বাগুইআটির ওই ব্যক্তি সাইবার ক্রাইম থানায় মার্চ মাসের ২৩ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের ভিত্তিতেই সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে ব্যাঙ্গালোর থেকে ওই দুই বিদেশি নাগরিককে গ্রেফতার করে। গত ২৩ তারিখ বুধবার ধৃত দুজনকে ব্যাঙ্গালোর আদালত থেকে রিমান্ডে কলকাতায় নিয়ে আসে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাঁদেরকে বিধান নগর মহাকুমা আদালতে তোলা হবে। আদালতে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *