এবার গঙ্গার ভাঙনের শিকার শহর কলকাতা

ganga

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খুব দ্রুত গতিতে ভাঙছে গঙ্গার পাড়। কলকাতায় গঙ্গার ভাঙন নিয়ে কারও কোনও হেলদোল নেই বলে অভিযোগ। সূত্রের খবর, মালদহ ও মূর্শিদাবাদ নয়, এবার শহর কলকাতা গঙ্গার ভাঙনের শিকার। কুমারটুলি ঘাট হতে নিমতলা ঘাট এবং জগন্নাথ ঘাট পর্যন্ত এবার পাড় ভাঙছে গঙ্গার। কলকাতার এই গঙ্গা সংলগ্ন ঘাটগুলির মধ্যে একাধিক ঘাটের অবস্থা খুবই খারাপ। তবে কলকাতায় গঙ্গার পাড় ভাঙার সমস্যা বহু বছরের। এই অবস্থায় ভাঙন আটকাতে খুব দ্রুত বাঁধাতে হবে নদীর পাড়। সেই কাজ কে করবে, তা নিয়ে জল্পনা। জান যায়, কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে এই সংক্রান্ত বিষয় নিয়ে শুরু হয়েছে বচসা।

সূত্রের আরও খবর, শহরের মানুষের বিপদের কথা ভেবে কলকাতা পুরসভা সহযোগিতা করলেও বাধা হয়ে দাড়িয়েছে জমি ও জলের মালিকানা। জানা গিয়েছে, হুগলি নদীর পাড় সংলগ্ন এই সব এলাকা কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে। ফলে সেখান থেকে অনুমতি পেলেই কাজে হাত দিতে পারবে কলকাতা পুরসভা। অন্যদিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, কাজ করতে চাইলেও পুরসভাকে কাজের অনুমতি দেওয়া হয়নি। এই সমস্যার কথা বন্দর কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। এবার তার কোনও সু-ব্যবস্থা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *