ukrain and winOthers Sports 

ইউরো কাপে সুইডেনকে হারিয়ে শেষ আটে ইউক্রেন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সুইডেনকে হারিয়ে ইউরোর শেষ আটে পৌঁছে গেল ইউক্রেন। সুইডেনকে ২-১ ফলাফলে পরাজিত করে ইউক্রেন ৷ গোল করলেন ওলেকসান্ডার জিনচেঙ্কো ও আর্টেম ডোবউইক ৷ সুইডেনের গোলটি করেছেন এমিল ফর্সবার্গ।

ইংল্যান্ডের বিরুদ্ধে জার্মানির হারের দিনই সুইডেনকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে গেল ইউক্রেন ৷ ২৭ মিনিটে প্রথম গোল করে ইউক্রেন ৷ এরপর ৪৩ মিনিটে গোল করে সুইডেনকে ম্যাচে ফিরিয়ে আনেন এমিল ফর্সবার্গ ৷ দ্বিতীয়ার্ধেও আর কোনও গোল হয়নি ৷ শেষপর্যন্ত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে ৷ ম্যাচের ১২০ তম মিনিটে ইউক্রেনের হয়ে জয়সূচক গোলটি করেছেন আর্টেম ডোবউইক ৷

Related posts

Leave a Comment