রাষ্ট্রপুঞ্জের সামনে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

United Nations-6

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকায় প্রবাসী বাঙালিরা ২১ ফেব্রুয়ারিতে মেতে ওঠেন। রাষ্ট্রপুঞ্জের সামনে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৯২ সাল থেকে এটি হয়ে আসছে। এক্ষেত্রে জানা গিয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয় ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ। স্প্যানিশ কার্পেন্টার আনা ও হোম ডিপো থেকে কাঠ আনা হয়। রাষ্ট্রপুঞ্জের সামনে অস্থায়ী সৌধ স্থাপনের অনুমোদন নিয়ে সংশয় ছিল। তা-ও পাওয়া গিয়েছে ১৬ ফেব্রুয়ারি।

রাত ১১টা থেকে নিউইয়র্কের বিশিষ্ট বাঙালিরা আসেন শ্রদ্ধানিবেদন করার জন্য। সমবেত কণ্ঠে একুশের গান পরিবেশন করা হয়। ভাষা-সৈনিক আবদুল মতিন, একুশের গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরি, কবি শহিদ কাদরী, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ অনেক গুণী ব্যক্তিত্বরা এই মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন।

উল্লেখ করা যায়, ১৯৯৬ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাবক মোহাম্মদ রফিক কানাডা থেকে আসেন শ্রদ্ধা জানানোর জন্য। সূত্রের খবর, ১৯৯৯ সালে তাঁরই প্রস্তাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জনের পর ২০০০ সাল থেকে রাষ্ট্রপুঞ্জের সম্মুখের এই অনুষ্ঠানে যুক্ত হন ইউনেস্কো ও রাষ্ট্রপুঞ্জের কর্তা-ব্যক্তিরাও। ৩০ বছর পূর্বে কয়েকজন তরুণের পরিকল্পনা এখন একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *