জেনে নিন “সুপারফুড” কাঁঠালের খাদ্য ও পুষ্টিগুণ

jackfruit and health

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:একাধিক রোগ প্রতিহত করে থাকে কাঁঠাল। একে “সুপারফুড” বলা হয়ে থাকে। এই ফলের খাদ্যগুণ ও পুষ্টিগুণ রয়েছে। বাংলা ভাষায় এই ফলের নাম কাঁঠাল ৷ ইংরেজিতে বলা হয় “জ্যাকফ্রুট”। পর্তুগিজ শব্দ “জাকা” থেকে এই নামকরণ হয়েছে ৷ পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ কাঁঠাল রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। সংক্রমণকে প্রতিহত করার শক্তি বৃদ্ধি পেয়ে থাকে।

পুষ্টি বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, শর্করা পূর্ণ এই ফলে ক্যালরি বেশি থাকে। কাঁঠাল খাওয়ার পর শরীরের দুর্বলতা অনেকটাই কেটে যায় ৷ তবে মধুমেহ রোগীদের ক্ষেত্রে এই ফল থেকে দূরে থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। আবার কাঁঠালে পটাসিয়ামের পরিমাণ বেশি থাকে। মরসুমি এই ফলে হৃদযন্ত্র ভাল থাকে ৷ কাঁঠাল পরিপাক ক্রিয়ায় সাহায্য করে থাকে ৷ কাঁঠালও ফাইবারসমৃদ্ধ ফল ৷ পাশাপাশি কাঁঠালের অ্যান্টি অক্সিড্যান্ট শরীরকে টক্সিনমুক্ত রাখতে সহায়তা করে ৷ ক্যানসারের আশঙ্কাও কম হয় বলে বিশেষজ্ঞদের অভিমত।

ভিটামিন এ সমৃদ্ধ এই খাদ্যে চোখও ভাল থাকে ৷ দৃষ্টিশক্তি ভালো হয় ৷ ছানি সহ রেটিনার অন্যান্য অসুখও প্রতিহত করতে সহায়তা করে। অকালবার্ধক্যও দূর করতে পারে কাঁঠাল ফলটি ৷ এটি ক্যালসিয়াম সমৃদ্ধ বলেই হাড় মজবুত করে থাকে ৷ হাড়ের জটিল রোগও দূর হয়। থাইরয়েড ও হাঁপানি রোধ করতেও কাঁঠাল গুরুত্বপূর্ণ ৷ অন্যদিকে কাঁঠালের দানাও একাধিক রোগ মুক্তিতে কাজে লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *