পড়ুয়াদের জন্য ভার্চুয়াল শিক্ষা মেলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের পরিস্থিতি থাকায় এবার আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া সংক্রান্ত শিক্ষা মেলা ভার্চুয়াল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, এই মেলায় অংশ নিতে চলেছেন শতাধিক বিশ্ববিদ্যালয়। কলকাতার আমেরিকান কনসুলেট থেকে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে আরও জানা যায়, মেলার আয়োজন করা হয়েছে ২ দিন। আগামী ২৭ আগস্ট স্নাতকোত্তর পড়াশোনা ও পিএইচডি করতে চাওয়া পড়ুয়াদের জন্য মেলার আয়োজন করা হয়েছে।

আবার আগামী ৩ সেপ্টেম্বর মেলা হবে স্নাতক স্তরে পড়তে ইচ্ছুকদের জন্য। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলির প্রতিনিধিদের সঙ্গে পড়ুয়া ও অভিভাবকেরা কথা বলতে পারবেন। মেলায় অংশ নিতে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে educationusa.events-এ গিয়ে। পশ্চিমবঙ্গ-সহ বিহার, ঝাড়খণ্ড-সহ উত্তর-পূর্ব ভারতের আগ্রহীরা এই ভার্চুয়াল মেলায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *