VitaminsHealth 

ভিটামিনের ঘাটতিতে যে সমস্যাগুলি হয় তা জানুন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আপনার শরীরে কি ভিটামিনের অভাব রয়েছে, সেই অভাব দূর করবেন কিভাবে, তা জেনে নেওয়া যেতে পারে।
ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হল- এ, ডি, ই, কে। এই ধরণের ভিটামিন শরীরে কিছু পরিমান জমা হয়ে থাকতে পারে। প্রতিদিনের রেচনকার্যের সঙ্গে দেহ থেকে তা বেরিয়ে যায় না। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন ভিটামিনের ঘাটতিতে কী সমস্যা তৈরি হতে পারে, তারই এক ঝলক আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ভিটামিন-এ: এই ভিটামিনের অভাব শরীরে হলে মূলত সমস্যা হয় চোখের। এই ভিটামিনের ঘাটতি থাকলে হওয়ার সম্ভাবনা রাতকানা রোগ। আবার চোখ শুকিয়ে যাওয়া সহ চোখের নানা উপসর্গ দেখা দিতে পারে। আবার নানা বিধ ত্বকের রোগও দেখা দিতে পারে। ভিটামিন-এ এর অভাবে চামড়া আঁশের মতো দেখতে হয়ে যায়। ত্বক হয়ে ওঠে রুক্ষ ও মোটা। এর ঘাটতিতে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতারও। ভিটামিন-ডি : এই ভিটামিন হাড়ে ক্যালশিয়াম জমতে সাহায্য করে থাকে। এর অভাবে কম বয়সে রিকেট সহ নানা রোগ হতে পারে। আবার বড় হওয়ার পর অস্টিওম্যালেশিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে। দেহে পর্যাপ্ত ভিটামিন না থাকলে শিশুদের শরীরে নানা দুর্বলতা দেখা দিতে পারে। সামান্য আঘাতেই হাড় বেঁকে বা ভেঙে যেতে পারে।
বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে, ইমিউন সিস্টেম শক্তিশালী করার জন্য ও সংক্রমণ ঠেকাতে ভিটামিন ডি- এর বিশেষ ভূমিকা গুরুত্ব রয়েছে।

ভিটামিন-ই : কোষের প্রাচীর তৈরিতে সহায়তা করে ভিটামিন-ই। এই ভিটামিনের অভাবে শিশু-কিশোরদের মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। এক্ষেত্রে গবেষণায় দাবি করা হয়েছে, শরীরে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন-ই থাকলে তা ত্বকের লাবণ্য বাড়াতে সহায়তা করে। পর্যাপ্ত পরিমানে ভিটামিন না থাকলে স্নায়ুর সমস্যা হতে পারে। এছাড়া ভিটামিন ই- এর অভাবে রেটিনার রোগ ও প্রজননগত সমস্যা সহ নানা রোগ হয়। অন্যদিকে ভিটামিন-সি এর ক্ষেত্রে বলা হয়েছে- ভিটামিন-সি এই ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়। মাড়ি ও দাঁতের গোড়া থেকে রক্তপাত হতে পারে এর ফলে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।ভিটামিন বিকমপ্লেস এর মধ্যে রয়েছে বি-১, বি-২, বি-৩, বি-৫, বি-৬, বি-৭, বি-৯, বি-১২ প্রভৃতি। এইসব ভিটামিনের ভিন্ন ভিন্ন ভূমিকা দেখা যায় ।বি-১ বা থায়ামিন : এই ভিটামিনের অভাবে হয় বেরিবেরি রোগ হয়ে থাকে। বেরিবেরি আবার দু’রকমের প্রকার। এক্ষেত্রে একধরণের রোগে ওজন বাড়ে। পাশাপাশি হৃদযন্ত্রে সমস্যা তৈরি হতে পারে। আবার স্মৃতিভ্রমের সমস্যাও তৈরি হয়।বি-২ বা রাইবোফ্ল্যাভিন : এই ভিটামিনের অভাবে জিভে ঘা গ্লসাইটিস, ঠোঁটের কোনে ঘা হতে পারে। এমনকী মুখগহ্বরেও আলসার দেখা দেয়। পাশাপাশি নতুন ভিটামিন নিয়ে গবেষণা চলছে নিরন্তর। সামনে এসেছে নতুন ভিটামিনের নাম- ভিটামিন-এফ’।

Related posts

Leave a Comment