mangal planetOthers 

মঙ্গলের দক্ষিণ গোলার্ধে মাটির নীচে রয়েছে জলের অস্তিত্ব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মঙ্গলগ্রহে রুক্ষ লাল মাটির নীচে এবার বড়সড় জলাশয়। লালগ্রহে অনেক জলাশয়ের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই খবরে সন্তোষপ্রকাশ করেছেন বিজ্ঞানী মহল। সূত্রের খবর,২০১৮ সাল থেকে ধারাবাহিক পর্যবেক্ষণ চালানোর পর এই সাফল্য মিলেছে। মুখ্য গবেষক এলেনা রেত্তিনেল্লির বক্তব্য, ‘লালগ্রহের একেবারে দক্ষিণে আবিষ্কৃত হওয়া এই নয়া জলাশয়গুলি সম্পর্কে আরও গবেষণা করতে হবে।’

জানা গিয়েছে,ইউরোপিয়ান স্পেস এজেন্সি প্রেরিত কৃত্রিম উপগ্রহে থাকা ‘মার্স অ্যাডভান্স র‍্যাডার ফর সাব-সারফেস অ্যান্ড আয়নোস্ফিয়ার সাউন্ডিং যন্ত্র (মার্সিস)’-এর মাধ্যমে এই পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা।সূত্রের আরও খবর, ২০১৮ সালে মার্সিসের পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান, মঙ্গলের দক্ষিণ গোলার্ধে মাটির নীচে জমাট অবস্থায় জলের অস্তিত্ব রয়েছে। এরপর মার্সিসের পাঠানো আরও তথ্য বিশ্লেষণ করার পর বিজ্ঞানীরা দেখেছেন, মঙ্গলের একটি স্থানেই নয়, অনেক জায়গাতে রয়েছে একাধিক জলাশয়। বিজ্ঞানীরা গবেষণা করে আরও জানিয়েছেন, লালগ্রহের দক্ষিণ অংশে তিনটি স্থান মিলেছে, যেখানে মাটির নীচে জলাশয়ও রয়েছে।ওই জলাশয়ের জল নোনা বলেই প্রাথমিকভাবে অনুমান করছেন বিজ্ঞানীমহল। এক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন এলেনা রেত্তিনেল্লি।

পাশাপাশি গবেষণাপত্রে আরও উল্লেখ করা হয়েছে, মঙ্গলের দক্ষিণ অংশের তিনটি এলাকার প্রায় ২০ কিমি জায়গার ঠিক মধ্যবর্তী অংশে এই জলাশয়গুলি রয়েছে। আবার গ্রহটির তাপমাত্রা অনেক বেশি হলেও এই অংশে পুরু বরফের চাদর। এখানকার তাপমাত্রা প্রায় মাইনাস ৬৮.১৫ ডিগ্রি সেলসিয়াস। লালগ্রহে একাধিক জলাশয় থাকার তথ্য সামনে আসায় বিশ্বের বিজ্ঞানীমহল নতুন আশা দেখছেন। এই গবেষণার সাফল্য প্রাণের সন্ধান চালানোর কাজে আরও গতি আনবে বলে মনে করছেন বিশ্ব – বিজ্ঞানীরা।

Related posts

Leave a Comment