পর পর ঘূর্ণিঝড়ের কোপে রাজ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৯৯৯ সালে সুপার সাইক্লোন ঝড় আছড়ে পড়ে। যার গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০কিমি। যা স্থায়ী হয়েছিল ১মিনিট।আবার ২০০৯ সালে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় ১২০কিমি বেগে ধেয়ে এসেছিল আয়লা ঝড়। ওই ঝড়ও ১ মিনিট স্থায়ী হয়। ওই ঝড়ের তাণ্ডব দেখেছে পশ্চিমবঙ্গ।২০১৩সালে পিলিন ধেয়ে আসে। তার গতিবেগ ছিল ঘন্টায় ২১৫কিমি।এই ঝড় ৩ মিনিট স্থায়ী হয়েছিল। পাশাপাশি ২০১৪ সালে হুদ-হুদ নামে এক বিশাল ঝড় সমুদ্রের তীরবর্তী জেলাগুলিতে আছড়ে পড়ে।যার গতিবেগ ছিল ঘন্টায় ২১৫কিমি এবং স্থায়ী হয় ১মিনিট।অন্যদিকে ২০১৯সালে ফনি ঘন্টায় ২১৫কিমি বেগে এবং ১৪০কিমি বেগে বুলবুল ঝড় সমুদ্র উপকূল জেলাগুলিতে তীব্র গতিতে ধেয়ে আসে। ওই দুটি ঝড় ৩মিনিট ধরে দাপট চালায়। উল্লেখ্য, ১৯৯৯ সালে সুপার সাইক্লোন-এ প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।আবার ২০১৩সালের পর থেকে ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা কম হলেও মাটির বাড়ি, ফসল,বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।জনজীবন পুরোপুরি ব্যাহত হয়।যা স্বাভাবিক হতে বহু সময় লেগে যায়।

