শীতকালে শ্বাসকষ্ট থেকে সাবধান

symptom and winter

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:শীত পড়া শুরু। এই সময় সাবধান হতে হবে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাজ্যের বিভিন্ন জেলায় হালকা ঠান্ডা পড়েছে। তবে ভোরবেলায় ও রাতের দিকে শীত ভাব থাকছে। এই আবহাওয়াতেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন,শীতকালে শ্বাসকষ্ট বাড়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যায় বলে। এই সময় বাড়ে ধুলোর পরিমাণও। সেই ধুলো ফুসফুসে ঢুকে শ্বাসের সমস্যা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও বক্তব্য, শীতকালে বায়ুদূষণের পরিমাণ বেশ বেড়ে যায়। শারীরিক সমস্যাও বাড়ে।

এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে হলে সতর্ক হতে হবে। করোনা আবহে বিশেষ সাবধান হতে হবে। শ্বাসকষ্ট থাকলে আরও যত্ন নিতে হবে শরীরের। একটু পরিশ্রম করলেই অনেকের দম বন্ধ হয়ে আসে। নিয়মিত এই সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, শ্বাসকষ্ট কোনও রোগ নয়। এটি অন্য রোগের লক্ষণ হিসেবে শরীরে দেখা দেয়।

নাক বন্ধ হয়ে যাওয়া, সর্দি হওয়া, চোখ চুলকানো ,চোখ থেকে জল পড়া, বুকে চাপ বোধ হওয়া, কাশি ও হাঁচি প্রভৃতি উপসর্গ শ্বাসকষ্টের উপসর্গ হিসেবে ধরা হয়। সাধারণত নভেম্বর মাসে তাপমাত্রা কমতে শুরু করে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে থাকায় ধুলোর পরিমাণ বেড়ে যায়। সেগুলি ফুসফুসে ঢুকলেই মুশকিল। শ্বাসের সমস্যা কেন হচ্ছে,তা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিলেই বোঝা যাবে এবং চিকিৎসা করলেই উপকার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *