Womens Cricket-1Others Sports 

জয়ী ইংল্যান্ড : তালিকায় ৩ নম্বরে ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ উইকেটে পরাজিত হল ভারত। এই হারের পরও লিগ টেবিলে ৩ নম্বরে মিতালি রাজের ভারত। মাউন্ট মাউনগানুইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৩৪ রানে। প্রত্যুত্তরে ৩১.২ ওভারে জয়ের রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেছেন স্মৃতি মন্ধানা। তিনি ৩৫ রান করেছেন। রিচা ঘোষ করেছেন ৩৩ রান। ভারত লিগ টেবিলে ৩ নম্বরেই রয়েছে। শীর্ষে রয়েছে ৪ ম্যাচে ৪টা জয় পাওয়া অস্ট্রেলিয়া। ২ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ৬টি জয়। ৩ নম্বরে রয়েছে ভারত এবং ৪ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। মিতালিদের ভাল নেট রানরেট রয়েছে। অস্ট্রেলিয়ার ১.৭৪৪-এর পরেই রয়েছে ভারত ০.৬৩২। দক্ষিণ আফ্রিকা ০.২৮০ এবং নিউজিল্যান্ড -০.২৫৭। ইংল্যান্ডের নেট রানরেট ০.৩৫১। ৪ উইকেটে জয়ী হল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন শারলট ডিন। ভারত ৩৬.২ ওভারে ১৩৪ রানে অলআউট হয়। ইংল্যান্ড ৩১.২ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তুলে ম্যাচ জিতে যায়।

Related posts

Leave a Comment