কল্পনা চাওলার জন্মদিবস

kolpona

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কল্পনা চাওলা। ১৯৬২ সালের ১৭ মার্চ ভারতের হরিয়ানার কারনালে তাঁর জন্ম। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী এবং নভোযান বিশেষজ্ঞ।

১৯৮৮ সালে নাসাতে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৯৭ সালের ১৯ নভেম্বর তাঁর প্রথম মহাকাশ যাত্রা শুরু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনিই এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

তবে ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি মহাকাশ থেকে প্রত্যাবর্তনের সময় কলম্বিয়া স্পেস সাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় এক দুর্ঘটনার ফলে কল্পনা সহ আরও ৬ জনের মৃত্যু ঘটে। বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ”কলম্বিয়া” মহাকাশযান। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *