অস্কারে সেরা ছবির তালিকায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘোষিত হল ৯৪-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। অস্কারে স্ট্রিমিং সাইটের রমরমা। এবার সেরা ছবির তালিকায় রয়েছে মোট ১০টি ছবি। অস্কার দেওয়া হবে ২৭ মার্চ। একঝলক তুলে ধরা হল সেই চিত্রটি।
সেরা ছবির দৌড়ে- ‘ডিউন’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ও ‘ডোন্ট লুক আপ’-এর মতো ছবি। পাশাপাশি হাভিয়ের বারদেম (বিয়িং দ্য রিকার্ডোস), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ), অ্যান্ড্রু গারফিল্ড (টিক টিক বুম), উইল স্মিথ (কিং রিচার্ড) ও ডেনজেল ওয়াশিংটন (দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ)- বেছে নেওয়া হবে সেরা অভিনেতা। অভিনেত্রীদের মধ্যে মনোনয়ন পেয়েছেন জেসিকা চ্যাস্টেন (দি আইজ অব ট্যামি ফে), অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার), পেনেলোপে ক্রুজ (দ্য প্যারালাল মাদার্স), নিকোল কিডম্যান (বিয়িং দ্য রিকার্ডোস) ও ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেনসার্স) প্রমুখ।
্অন্যদিকে ‘বেলফাস্ট’-এর জন্য কেনেথ ব্রানা, ‘ওয়েস্ট সাইড স্টোরি’-র জন্য স্টিভেন স্পিলবার্গের মতো পরিচালকরাও রয়েছেন দৌড়ে। সেরা সহ-অভিনেতা বিভাগে জুডি ডেঞ্চ (বেলফাস্ট) ও কার্স্টেন ডান্সট (দ্য পাওয়ার অব দ্য ডগ) প্রমুখ রয়েছেন প্রতিযোগিতায়। এই বিভাগের অভিনেতাদের মনোনয়নে জায়গা করে নিয়েছেন জে কে সিমন্স (বিয়িং দ্য রিকার্ডোস), সিয়ারান হিন্ডস (বেলফাস্ট) প্রমুখ।
এক্ষেত্রে আরও জানা গিয়েছে, সেরা আন্তর্জাতিক ফিচারের তালিকায় রয়েছে ভুটানের ছবি ‘লুনানা আ ইয়াক ইন দ্য ক্লাসরুম’ নামে একটি ছবি। ভারতীয় তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ দৌড়ে রয়েছে সেরা তথ্যচিত্র (ফিচার) বিভাগে। যার পরিচালক রিন্টু থমাস ও সুস্মিত ঘোষ।

