আগামী সপ্তাহ থেকেই শুরু হবে সালমান খানের নতুন ছবির শুটিং! জানিয়ে দিলেন ভাইজান

বলিউডের জনপ্রিয় তারকা সলমন দাবাং খান, গ্যালাক্সিতে তার বাড়িতে গুলিবর্ষণের ঘটনার ২৪ ঘণ্টা পর, বুক চিতিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। জানা যাচ্ছে, তিনি ‘সিকন্দর’ নামের একটি নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন।

সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই ছবির শুটিং। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই চলবে চিত্রায়ণ, বিদেশের কোন একটি অজানা স্থানে। ২০২৫ সালের ইদে মুক্তি পাবে এই ছবি।

গুলিবর্ষণের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ভুজ পুলিশ*ভ গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে। দাবি করা হচ্ছে, তারা বিষ্ণোই গ্যাং-এর সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *