আজ আবহাওয়া

weather report

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুন মাসে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। জুলাই মাসেও সেভাবে ভারী বৃষ্টি হচ্ছে না। দক্ষিণবঙ্গে চাষে ব্যাপক ক্ষতিও হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকরা অপেক্ষায় রয়েছেন ভারী বৃষ্টির আশায়। তবে তাঁদের ভালো খবর শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতর সূত্রের খবর,আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। কলকাতার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।

(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *