মহেন্দ্র সিং ধোনির জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিবস। ৪১ বছরে পা দিলেন তিনি। দেশকে ৩ টি আইসিসি খেতাব উপহার দিয়েছেন মাহি ৷ তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয়েছে ভারত। ২০০৭ সালে পাকিস্তানকে পরাজিত করে আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপ এসেছিল ভারতে ৷
২০১১ সালে তিনি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয় ৷ ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয় ৷ নেতৃত্বে ছিলেন ধোনি।
২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। অধিনায়ক না থাকলেও আইপিএল খেলছেন ৷ চতুর্থবারের জন্য তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।

