আবার কবে ছোটপর্দায় দেখা যাবে তাকে? জানিয়ে দিলেন সৌমিতৃষা

মিঠাই শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল। এই সময়ে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। কিন্তু এখন আর বিশ্রাম নয়, নতুন কাজের জন্য প্রস্তুত তিনি।প্রধান নামে তাঁর প্রথম ছবির শুটিং শুরু হবে আগামী অগস্ট মাসের শেষে। এই ছবিতে তিনি অভিনেতা দেব-এর সাথে জুটি বাঁধবেন। প্রধান-এর জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন সৌমিতৃষা। সম্প্রতি চুল কেটে নতুন লুকেও দেখা দিয়েছেন তিনি।

মিঠাই-এর সাফল্যের পর তাঁর কাছে একাধিক ছবি এবং সিরিয়ালের অফার এসেছিল। তবে প্রধান ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছেন, তেলুগু এবং তামিল ভাষার সিরিয়ালের অফারও পেয়েছিলেন তিনি। কিন্তু নতুন ছবির কাজের কারণে সেগুলো করতে পারেননি।

মিঠাই-এর পর নিজেকে কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখছেন সৌমিতৃষা। নতুন কাজে মন দিয়েছেন তিনি।প্রধান ছবিতে দেব এবং সৌমিতৃষার পাশাপাশি অভিনয় করবেন অভিনেতা সোহম চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *