উৎসবের গ্রেপ্তারির প্রতিশোধ নেবে মেহেন্দি! কী করতে চলেছে সে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে আজ রাতের পর্বে, জগদ্ধাত্রী এবং কৌশিকের নির্দেশ অনুসারে, স্বয়ম্ভু এবং তার টিম মুখার্জি পরিবারে পৌঁছে যায়। সেখানে সকলের ঘর তল্লাশি করা হয়। তল্লাশি করা হচ্ছে বলে রাজনাথ স্বয়ম্ভুকে এক চড় মারে।

এদিকে, জগদ্ধাত্রী কৌশিকীকে কে গুলি করে মারতে চেয়েছে সেই কেসের সল্ভ করতে গিয়েই যখন সে ফাইল দেখছিল সেখান থেকেই বেরিয়ে এলো এক গুরুত্বপূর্ণ তদন্ত।

জগদ্ধাত্রী তার তদন্তের বেশ কিনারায় পৌঁছে এসেছে। সে তৃতীয় ব্যক্তিটিকে খুঁজে পেয়েছে।এবং চমকপ্রদভাবে, জগদ্ধাত্রী জ্যাসকে নিজেকেই গুলি করতে বলল! জগদ্ধাত্রী এবং কৌশিকী উৎসব এবং মেহেন্দির খেলার পাশা ঘুরিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *