সম্ভব হলে বৃন্দাবনে বাড়ি কিনে ওখানেই পাকাপাকিভাবে থেকে যাব! ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানালেন সৌমিতৃষা

সৌমিতৃষার অবসরের সঙ্গী হলেন তার বাবা-মা, যাদের সঙ্গে বসে কফি খাওয়া, টিভি দেখা বা আড্ডা মারা তার ভীষণ প্রিয়। এই দুই প্রিয় মানুষের সঙ্গেই বৃন্দাবনে গিয়ে তিনি তার জন্মদিন পালন করেছেন বাঁকে বিহারীর প্রসাদ খেয়ে।

সৌমিতৃষা কথায় জানা যায় তিনি ঈশ্বরের ভীষণ বিশ্বাসী এবং তিনি মনে করেন ঈশ্বরের স্থানে গেলে জীবনটাই অন্যরকম লাগে। তিনি যদি সুযোগ পান তাহলে তিনি বৃন্দাবনে বাড়ি কিনবেন।

এ প্রজন্মের হয়তো অনেকেই ঠাকুরের প্রতি বিশ্বাস নেই। যদিও সৌমিতৃষা সেই কথায় বিশ্বাস করেন না,তিনি মনে করেন যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে তারা ঠিক সাধনা করবেন। তিনি মনে করেন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকলেও ভক্তিতে যেন কখনো কোনরকম ফাঁকি না পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *