এবার টলিউডে আসছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা! কোন সিনেমায় দেখা যাবে তাকে?

জওয়ান, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, সূর্যবংশী, সিম্বা, সার্কাস, এক্সট্র‌্যাকশন-এর মতো বলিউডের জনপ্রিয় ছবিতে অভিনয় করা উমাকান্ত পাটিল এবার পা রাখছেন টলিউডে। ভামিনী নামের বাংলা ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে।

সুহিতা (প্রিয়াঙ্কা সরকার) কলেজে পড়ায়। তার বাড়িতে তিনজন আশ্রিতা থাকে – বাহা, মুন্নিএবং মেঘা। এরা সকলে মিলে গমিরা নৃত্যের দল চালায়।

হঠাৎ শহরে হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস-এর ট্রায়াল শুরু হয়। এর ভয়াবহ প্রভাবে অনেক কমবয়সি মেয়ে মারা যেতে থাকে। সুহিতার দল এই অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াই শুরু করে।

তাদের সাহায্যে এগিয়ে আসে সুহিতার বন্ধু কমল(তথাগত মুখোপাধ‌্যায়) এবং স্পেশাল পুলিশ অফিসার ইন্দ্র (উমাকান্ত পাটিল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *