বাংলাদেশে কাজ করতে গিয়ে ফ্যাসাদে পড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ঋ!

কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি – এই প্রবাদটি বারবার প্রমাণিত হচ্ছে। এবার বাংলাদেশে এই প্রবাদটির শিকার হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা ওরফে ঋ সেন।

ঋতুপর্ণা জানুয়ারি মাসে বাংলাদেশের একটি প্রোজেক্টে কাজ করে কলকাতায় ফিরেছেন।
কিন্তু দেড় মাস অতিক্রান্ত হলেও, তিনি এখনও তার প্রাপ্য পারিশ্রমিক পাননি।বারবার টাকার কথা বললেও, কোনও লাভ হয়নি।

বাধ্য হয়েই, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেন।ঋতুপর্ণা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, ‘আমি খুব বড় হেনস্থার শিকার হয়েছি বাংলাদেশের একজন ডিরেক্টর প্রোডিউসারের কাছ থেকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *