puja and hinduOthers 

কেন ইষ্টদেবতার আরাধনা ?

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: পণ্ডিতদের মত অনুযায়ী বলা হয়েছে, ইষ্টদেবতার আরাধনা করা সংসার জীবনে শান্তির সূচক। “ইষ্টদেবতা” কথাটির অর্থ ইষ্ট যিনি দেবতা। যে দেবতার পুজো পারিবারিক পরম্পরা হয়ে থাকে। আবার জোতিষ শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, “ইষ্টদেবতা” অর্থ অন্য। দেবতা নির্দিষ্ট রাশি-লগ্ন ও নক্ষত্রভেদে কোনও ব্যক্তির আত্মার উন্নতি সাধন। এক্ষেত্রে আরও বলা হয়েছে,কোনও মানুষের ভাগ্যের গতিপ্রকৃতি ভিন্ন হওয়ার কারণে বিভিন্ন দেব-দেবতার উত্থান হয়ে থাকে।

অনেক মানুষই ধন বলতে বিদ্যা অথবা জ্ঞানকে বুঝে থাকেন। আবার অনেকে অর্থ বলতে বিষয় বৈভবকে বুঝে থাকেন। মানুষের চাওয়া ও পাওয়ার ধরন মেনে কেউ সরস্বতী,লক্ষ্মী বা অন্যান্য দেব-দেবীর পুজো-পাঠ বা আরাধনা করে থাকেন। আবার অনেকেই শিব ও কৃষ্ণনামে মেতে ওঠেন। মনে করা হয়,দেবতাদের স্মরণ ও শ্রদ্ধা করলেই মনোবাসনা বা কার্যসিদ্ধি হতে পারে। দেব -দেবতা মঙ্গলকামী। তাই মানুষের সুখ -দুঃখে দেবতাদের আশির্বাদ নেমে আসে।

পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা এ বিষয়ে আরও বলছেন, আমাদের দুঃখ-যন্ত্রণা ও কষ্টের কথা আমরা নিজেদের মা-বাবাকে বলে থাকি। অন্যের পিতা-মাতাকে বলতে যাই না। তেমনই আত্মার শুভাকাঙ্খী স্বরূপ ইষ্টদেবতাকে মনের কথা বলতে পারি। অন্যদিকে ঋকবেদে উল্লেখ করা হয়েছে, ঈশ্বর হলেন তিনি যার মধ্যে সর্বজগৎ আশ্রয় করে থাকেন। যার নিয়মে জগৎ সংসার নিয়ন্ত্রিত হয়। (চলবে)

Related posts

Leave a Comment