tara maa and 31 augustBreaking News Others 

কৌশিকী অমাবস্যা : শক্তিরূপিনী দেবীর কৃপা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এ বছর আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৩ কৌশিকী অমাবস্যা।
বাংলা ২৭ ভাদ্র, ১৪৩০ তারিখ পড়ছে ৷ সাধক বামাক্ষ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলে থাকেন, জীবনের যত বাধা বিপত্তি কেটে যায় শক্তিরূপিনী দেবীর কৃপায়। হিন্দু শাস্ত্রমতে বলা হয়ে থাকে, মা কালী হলেন শক্তিরূপিনী দেবী ৷ বিভিন্ন রূপে শক্তিরূপিনী দেবীর আরাধনা করা হয়ে থাকে ৷ উল্লেখ করা যায়, এই মুহূর্তে ভাদ্র মাস চলছে। ভাদ্র মাসের অমাবস্যাকেই বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা ৷ এই উপলক্ষ্যে তারাপীঠ সহ বিভিন্ন কালীমন্দিরে বিশেষ পুজো ও উপাচার পালন করা হয়ে থাকে ৷ অনেক মন্দিরে কৌশিকী অমাবস্যায় তন্ত্রমতে পুজো-পাঠ ও যজ্ঞ হয়ে থাকে ৷ এর ফলে ইতিবাচক সমস্ত শক্তি বৃদ্ধি পায় ৷ নেতিবাচক শক্তি বিদায় নিয়ে থাকে। এই দিনটিতে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠে যেমন সিদ্ধিলাভ করেছিলেন ৷ তেমনি এই তিথিতে মা তারার আর্বিভাব ঘটেছিল বলে কথিত রয়েছে ৷ শুম্ভ-নিশুম্ভ বধ হয়েছিল এই তিথিতে ৷ সেই উপলক্ষ নিয়েই এই অমাবস্যার নাম হয়-কৌশিকী অমাবস্যা। পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা এক্ষেত্রে বলছেন, “আসলে মা দুর্গার অপর নাম কৌশিকী। দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারই ভিন্ন রূপ-কৌশিকী অমাবস্যা ৷ কৌশিকী অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ এক তিথি। এই বিশেষ দিনে স্নান করে ভক্তি ভরে পুজো-পাঠ করলে অশুভ শক্তির বিনাশ ঘটে থাকে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment