গর্বের মুহূর্ত! বক্স অফিসে ১০০ দিনের যাত্রা সম্পূর্ণ করল দেব-সৌমিতৃষার প্রধান

২০২৩ এর বড়দিনের ছুটিতে সিলভার স্ক্রিনে অভিজিৎ সেন পরিচালিত প্রধান ছবিটি মুক্তি পেয়েছিল। ছোট পর্দায় খ্যত মিঠাই ধারাবাহিকের সৌমিতৃষা প্রথমবার বড় পর্দায় পা রাখেন এই সিনেমাটির মধ্যে দিয়ে এবং তার বিপরীতে ছিলেন দেব। এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর দারুন ভাবে সারা ফেলেছিল দর্শকদের মনে। কারণ প্রথমবার দেব এবং সৌমিতৃষাকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায় এছাড়া ছিল আরো অনেক তারকারা। প্রধান সিনেমাটি দেখতে দেখতে ১০০ দিন পার করে ফেলল এবং সেই খুশির খবরটি দেব সমাজ মাধ্যমের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেছেন।

দেব দর্শকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন কারণ তার বইটি ১০০ দিন পার করেছে। দেবের অভিনীত এই বইটি যখন মুক্তি পেয়েছিল তখন প্রতিযোগিতায় আরো দুটি বই ছিল। একদিকে ছিল মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিয়ালা এবং আরেকদিকে ছিল শাহরুখ খান অভিনীত ডাংকি। কিন্তু প্রতিযোগিতার দৌড়ে প্রধান নিজের জায়গাটা বেশ পাকাপোক্ত করে ফেলে।
ছবি মুক্তির পাওয়ার প্রথম দিনে একটি রিপোর্টে দেখা যায় যে কাবুলিওয়ালা কে পিছিয়ে টিকিট বিক্রিতে এগিয়ে গেছে এই প্রধান সিনেমাটি। রিপোর্টে দেখতে পাওয়া যায় প্রথম দিন টিকিট বিক্রি হয় ১০.১৬ হাজার যেখানে কাবুলিওয়ালার টিকিট বিক্রি হয়েছিল ৬.১৯ হাজার টাকার।

সাধারণত প্রধান সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই বক্স অফিসে যথেষ্ট ভাবে কাবুলিওয়ালাকে পিছিয়ে এগিয়ে চলেছিল। তাদের দাপট সিনেমা মুক্তির এক মাস পরেও যথেষ্ট ভাবে বজায় থাকে। একমাস পরে যেখানে কাবুলিওয়ালার বক্স অফিসে কালেকশন এসেছিল ২.৫২ কোটি টাকা সেখানে প্রধান এগিয়েছিল অনেকটা প্রায় ৪.৪৫ কোটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *