চলো কুলফি খেয়ে আসি! কুলফি খেতে মুম্বাইয়ের রাস্তায় মাঝরাতে ঘুরছেন বাবুল, প্রীতম ও শান

গতকাল রাতে প্রযোজক রমেশ তোরানির বাড়িতে গরমের পার্টিতে অংশ নিয়েছিলেন সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়, প্রীতম এবং শান। পার্টি শেষে রাত আড়াইটার দিকে তিন বন্ধু রমেশের বাড়ি থেকে বেরিয়ে কুলফির সন্ধানে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন।

বাবুল জানিয়েছেন, “পার্টি শেষে প্রীতমদের বললাম, চল, রাস্তায় কিছু খাওয়া যাক। সেই মতো ভাবলাম কুলফি খাওয়া যেতে পারে। লিঙ্কিং রোডে ঘুরে বেড়ালাম তিন জন। বিভিন্ন গলিতে ঘোরাঘুরি, এখানে-ওখানে খোঁজ করলাম। কিন্তু কোথাও কুলফি পেলাম না।”

নতুন গাড়ি কেনা শানকে সাথে নিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ান এবং ছবি তোলেন তিন বন্ধু। মধ্যরাতে মুম্বইয়ের রাস্তায় তোলা সেই ছবিগুলো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন বাবুল।

কুলফি না পেয়ে অবশ্যই হতাশ হয়েছিলেন তিনজন, তবে তা মজার ছবি তোলার বাধা হয়নি। এরপর তিনজন তিন দিকে চলে যান। বাবুল সোজা বিমানবন্দরে চলে যান, আর প্রীতম ও শান নিজেদের বাড়ি চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *