বিয়ের পর অবশেষে মধুচন্দ্রিমা, কোথায় ঘুরতে গেলেন অনুপম রায় ও প্রস্মিতা?

গায়ক অনুপম রায় ও গায়িকা প্রস্মিতা পাল তাদের দীর্ঘদিন প্রতীক্ষিত মধুচন্দ্রিমা কাটাতে মধ্য এশিয়ার দেশ তুর্কি ভ্রমণ করছেন। মার্চ মাসে বিয়ে হলেও দুজনেই ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় যেতে পারেননি।

অবশেষে কিছুটা অবসর মিলেই দেশের বাইরে বেরিয়ে পড়েছেন তারা। অনুপম তার স্ত্রী প্রস্মিতার সাথে তুরস্ক থেকে ছবি শেয়ার করে লিখেছেন, “তারকিশ হলিডে।”

ছবিতে দেখা যাচ্ছে, প্রস্মিতা হলুদ স্কার্ট, কালো টপ ও রোদচশমা পরেছেন। অন্যদিকে অনুপম হলুদ টি-শার্ট ও জিন্‌স পরেছেন।
এই দুই গায়কের আলাপ-আলোচনা বহু বছরের পুরনো। তবে দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ছিল কেবলই পেশাগত।

পরে বন্ধুত্বের সূত্রপাত হয় এবং সেখান থেকেই প্রেমের জন্ম হয়।
গত মার্চ মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *